odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 

odhikarpatra | প্রকাশিত: ২৪ May ২০২৫ ১৯:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৪ May ২০২৫ ১৯:৫৭

ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 


আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত রজব আলী  মহেশপুর উপজেলার পাতিলা গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রজব আলী তার প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটিকাটার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য নিজের ঘরে যান। এসময় বৈদ্যুতিক টেবিল ফ্যানের পাশে বসে থাকাবস্থায় অসাবধানতাবশত ফ্যানে হাত দিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় রজব আলীকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মাহমুদ বিন হেদায়েত জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিদ্যুৎস্পৃষ্ট রজব আলীর মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে রজব আলীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: