শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোট গণনার পর ফলাফল প্রকাশ করে।
এ নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ২৮,৯০৯, এর মধ্যে ভোট দিয়েছেন ২০,১৮৭ জন। ফলে ভোটের হার দাঁড়ায় ৬৯.৮৩ শতাংশ।
ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ নির্বাচিত হয়েছেন ১২,৬৮৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির, পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার জয়ী হয়েছেন ১১,৫৩৭ ভোট পেয়ে। ছাত্রশিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট।
সহ-জিএস (এজিএস) পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন ৬,৯৭১ ভোট পেয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট।
ভিপি ও এজিএস ছাড়াও বাকি অধিকাংশ পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত জাতীয় নারী ফুটবলার নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক পদে আবু সাঈদ মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মহিলা সম্পাদক সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক বি এন নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোজাহিদ ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র), সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদুল ইসলাম সায়েম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান মিয়া লস্কর, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসলাম মুমু।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াল হক কামালী, সুজন চন্দ্র এবং এবি এম খালেদ।
সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব এবং সালমান সাব্বির।
নির্বাচন বিশ্লেষকরা জানিয়েছেন, ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয় লাভ করেছেন; ২৩ পদের মধ্যে ২০টিতে তাদের বিজয় নিশ্চিত হন
