odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 5th November 2026, ৫th November ২০২৬

পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩

odhikarpatra | প্রকাশিত: ২৭ October ২০২৫ ২৩:২২

odhikarpatra
প্রকাশিত: ২৭ October ২০২৫ ২৩:২২

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৮-১০ জন শিক্ষার্থী ভ্যানে করে বিদ্যালয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক তাদের ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় আরও দুজন পথচারী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয় প্রতিবেদক: শরিফুল ইসলাম, পাবনা