odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার

odhikarpatra | প্রকাশিত: ৩ November ২০২৫ ২২:২৭

odhikarpatra
প্রকাশিত: ৩ November ২০২৫ ২২:২৭

মুন্সীগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫ (বাসস)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। এই অনুকূল পরিবেশে জাতীয় নির্বাচন ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

 স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এ অবস্থা বজায় রাখতে প্রশাসনের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

এর আগে তিনি সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গাগুলোও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: