odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬
ভুয়া ডিগ্রি ব্যবহারে ডা. জাহাঙ্গীর কবিরকে বিএমডিসির শোকজ

ভুয়া ডিগ্রি ব্যবহার! আলোচিত ডা. জাহাঙ্গীর কবিরকে শোকজ করল বিএমডিসি

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৫ ২৩:৩৭

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৫ ২৩:৩৭

স্বাস্থ্য ডেস্ক | অধিকারপত্র ডটকম

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০

এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে উক্ত ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, ডা. জাহাঙ্গীর কবির এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে তা ব্যবহার করছেন এবং ওই ডিগ্রির ভিত্তিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

ডা. লিয়াকত হোসেন এক সাক্ষাৎকারে বলেন,

“এর আগেও আমরা তাকে শোকজ করেছিলাম। তিনি যেসব ডিগ্রি অর্জন করেননি, সেগুলো ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। এবারও আমরা তাকে শোকজ করেছি এবং পাঠানো নোটিশের রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত আছে।”

বিএমডিসি সূত্রে জানা গেছে, এ অভিযোগের বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) আনুষ্ঠানিকভাবে বিএমডিসিকে অবহিত করেছে। বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল পাঠানো চিঠির একটি কপি নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, “বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) অনুযায়ী কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি, পদবী বা উপাধি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আইনটির ১৩ ও ২৯ ধারায় উল্লেখ রয়েছে—স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।”

ডা. জাহাঙ্গীর কবিরকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন তাঁর ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে বিএমডিসিকে জানিয়ে দেন।

বিএমডিসি আরও জানায়, ডা. জাহাঙ্গীর কবির বর্তমানে রাজধানীর আফতাবনগরের ব্লক–সি এলাকায় সিরাজ কনভেনশন সেন্টারে চেম্বার পরিচালনা করছেন, যেখানে তিনি এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।


 



আপনার মূল্যবান মতামত দিন: