odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

মীরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই মাদ্রাসার দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৪ November ২০২৫ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৪ November ২০২৫ ২৩:৫৫

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার

চট্টগ্রামের মীরসরাইয়ে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় একই মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্র হলেন—

  • ফখরুল ইসলাম (১৪), সপ্তম শ্রেণির শিক্ষার্থী, বাড়ি নোয়াখালীর হাতিয়ায়, পিতা দুলাল মিয়া।
  • কাউছার হোসেন (১১), পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, বাড়ি মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকায়, পিতা আবদুল কাদের।

আহত শিক্ষার্থীরা হলেন একই মাদ্রাসার ছাত্র আরমান এবং মোসলিম উদ্দিন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার চার ছাত্র হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই দুই ছাত্র মারা যান।

কুমিরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রাব্বানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলছে। নিহত শিক্ষার্থীদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: