odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th February 2026, ৮th February ২০২৬
চট্টগ্রাম বন্দর ধর্মঘট ২০২৬ | নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন | রমজান ও নির্বাচন ঘিরে কঠোর অবস্থানে সরকার

"১৮ কোটি মানুষকে জিম্মি করা চলবে না!" চট্টগ্রাম বন্দরে ধর্মঘট নিয়ে নৌপরিবহন উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি।

odhikarpatra | প্রকাশিত: ৮ February ২০২৬ ১৬:১৪

odhikarpatra
প্রকাশিত: ৮ February ২০২৬ ১৬:১৪

এনসিটি ইজারা বিতর্ক

সচিবালয় প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে চলমান শ্রমিক ধর্মঘটকে কেন্দ্র করে কঠোর হুঙ্কার দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কতিপয় লোকের স্বার্থে পুরো বন্দরকে জিম্মি করার এই চেষ্টা বরদাশত করা হবে না এবং এ বিষয়ে সরকার কঠোর আইনি অবস্থানে যাচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই মন্তব্য করেন। বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার সকাল ৮টা থেকে বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।

সাখাওয়াত হোসেন বলেন, "সামনে রোজা। বর্তমানে বহির্নোঙরে ছোলা, ডাল ও তেলের জাহাজ আটকা পড়ে আছে। এই ধর্মঘটের কারণে দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে। এটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে।"
অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান দাবি করেছেন, বন্দরের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন।

একটি বিশেষ পক্ষ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। কোনো অবস্থাতেই নির্বাচন বা রমজানের বাজার বিঘ্নিত হতে দেওয়া হবে না।"

এর আগে বন্দর চেয়ারম্যান কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সঙ্গে দুই ঘণ্টা ব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ এবং বন্দরের উৎপাদনশীলতা বজায় রাখার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: