odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

চলমান হামলায় হামলায় ইরানের একাধিক সিনিয়র নেতা নিহত: ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ March ২০২৬ ০০:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ March ২০২৬ ০০:০৩

কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। এ হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি একজন সামরিক কর্মকর্তা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে প্রতিবেদনে ইসরায়েলির সামরিক কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবারের হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, অভিযানের সময় একই সঙ্গে তিনটি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন।

ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়।

ইসরায়েল জানিয়েছে, প্রয়োজনে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত আছে আইডিএফ।