odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

মুন্সীগঞ্জে শোকের ছায়া: আজ সকাল ১১টায় সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের জানাজা

odhikarpatra | প্রকাশিত: ১১ March ২০২৬ ০৮:২২

odhikarpatra
প্রকাশিত: ১১ March ২০২৬ ০৮:২২

মুন্সীগঞ্জ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম | ১১ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জ-১ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ–এর জানাজা আজ বুধবার সকাল ১১টায় সিরাজদিখান উপজেলার মালখানাগর হাইস্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে মালখানাগরের গোড়াপীপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে আনিসুর রহমান রিয়াদ

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। রাত প্রায় ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তার মরদেহ নিজ জন্মভূমি সিরাজদিখান উপজেলার মালখানাগরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ মালখানাগরে ভিড় করছেন।

স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে মহিউদ্দিন আহমেদ ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও জনমুখী নেতা। তার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।