odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

রংপুরে ওয়ার্ড যুবদল নেতাকে গলাকেটে হত্যা

odhikarpatra | প্রকাশিত: ৯ April ২০২৬ ২৩:২১

odhikarpatra
প্রকাশিত: ৯ April ২০২৬ ২৩:২১

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, রাত ১১:০৭

রংপুরে পূর্ব শত্রুতার জেরে রাকিব নামের এক ওয়ার্ড যুবদল নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত রাকিব নগরীর ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর মাছুয়া পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে রাকিবের সঙ্গে মমিন নামের এক ব্যক্তির দ্বন্দ্ব চলছিল। এর আগেও গত বছরের নভেম্বর মাসে একই বিরোধের কারণে রাকিবকে মারধর করে তার পা ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় মমিনকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন রাকিবের বাবা আব্দুস সামাদ।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, পূর্বের সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।