odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 13th April 2026, ১৩th April ২০২৬
মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় অভিযানে আটক, আদালতে প্রেরণ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সিরাজদিখানে পুলিশের সাড়াশি অভিযান, গ্রেফতার ৭

odhikarpatra | প্রকাশিত: ১৩ April ২০২৬ ১৮:২৮

odhikarpatra
প্রকাশিত: ১৩ April ২০২৬ ১৮:২৮

নিজস্ব প্রতিবেদক  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সাড়াশি অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার (১২ ও ১৩ এপ্রিল) পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে আটক করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরিফ হোসেন হারিছ,

 

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সিরাজদিখানে পুলিশের সাড়াশি অভিযান, গ্রেফতার ৭

#সিরাজদিখান #মুন্সীগঞ্জ #পুলিশঅভিযান #গ্রেফতার #আইনশৃঙ্খলা #মাদকবিরোধীঅভিযান

 



আপনার মূল্যবান মতামত দিন: