odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬
যুবসমাজকে রক্ষায় নিয়মিত অভিযান, আদালতে প্রেরণ আটক ব্যক্তিরা

মাদক নির্মূলে সিরাজদিখান থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৭

odhikarpatra | প্রকাশিত: ৫ May ২০২৬ ১৭:২৫

odhikarpatra
প্রকাশিত: ৫ May ২০২৬ ১৭:২৫

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক, 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক ও অনলাইন জুয়া নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) রাত থেকে মঙ্গলবার (৫ মে) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সরকারের মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সিরাজদিখান থানা এলাকায় মাদকের নেটওয়ার্ক ধ্বংসে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এই অভিযানের লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ মাহিন শেখ (২৫), মোঃ অন্তর (২০), ইব্রাহিম শেখ (২৩), মোঃ লিখন (২০), মোঃ ইউসুফ (২১), শাকিল খন্দকার (২৬) এবং সাজ্জাদ খন্দকার (২৪)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, “মাদক ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই মাদকসেবী, কারবারি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ৭ জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে সিরাজদিখান থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৭

#মাদকবিরোধী_অভিযান #সিরাজদিখান #মুন্সীগঞ্জ #পুলিশ_অভিযান #গ্রেফতার

 



আপনার মূল্যবান মতামত দিন: