odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 9th May 2026, ৯th May ২০২৬
কেমব্রিজের বিশেষায়িত হাসপাতালে হবে ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

odhikarpatra | প্রকাশিত: ৮ May ২০২৬ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ৮ May ২০২৬ ২৩:৫২

অধিকারপত্র ডটকম 

ঢাকা প্রতিনিধি:

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল (শনিবার) যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন রাষ্ট্রপতি Mohammed Shahabuddin।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে পূর্বের অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে যুক্তরাজ্যের কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী Biman Bangladesh Airlines-এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর Singapore-এ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: