প্রকাশের সময়: ২২ মে ২০২৬
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন ও সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২২ মে : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। এ সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
#অধিকারপত্র #তারেকরহমান #ময়মনসিংহ #ত্রিশাল #নজরুলজন্মজয়ন্তী #বিএনপি
কীওয়ার্ড: তারেক রহমান, ময়মনসিংহ সফর, ত্রিশাল, নজরুল জন্মজয়ন্তী, খাল পুনঃখনন, বিএনপি সাংগঠনিক সভা

আপনার মূল্যবান মতামত দিন: