odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬
৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের আহ্বান, অনলাইন পদ্ধতিতে সুবিধা নেওয়ার পরামর্শ

সারাদেশে জমির মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

odhikarpatra | প্রকাশিত: ২২ May ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২২ May ২০২৬ ২৩:৫৭

প্রকাশের সময়: ২২ মে ২০২৬

প্রকাশের সময়: ২২ মে ২০২৬

অনলাইন ডেক্স,

ঢাকা, ২২ মে : সারাদেশের ভূমি মালিকদের জন্য ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে সরকার।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের বকেয়াসহ সব ধরনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।

একই সঙ্গে জমি সুরক্ষায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নাগরিকরা এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এজন্য ব্যবহার করতে হবে সরকারি পোর্টাল ।

নির্দেশনায় বলা হয়, কর পরিশোধের জন্য প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।

মন্ত্রণালয় আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে বকেয়ার ওপর আইন অনুযায়ী সুদ আরোপ হতে পারে। তাই ৩০ জুনের মধ্যেই কর পরিশোধ করে আইনি জটিলতা এড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সরকার বলছে, অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে। এতে সময় ও খরচ সাশ্রয় হবে এবং ভূমি কর আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে।



আপনার মূল্যবান মতামত দিন: