odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 1st June 2026, ১st June ২০২৬
কোলাপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সমাজসেবী ও সংগঠকের প্রয়াণে শোকের ছায়া

মুনসুরুল হাসান কুতুবের মৃত্যুতে এলাকাবাসীর গভীর শোক

odhikarpatra | প্রকাশিত: ৩১ May ২০২৬ ২০:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৩১ May ২০২৬ ২০:৫৪

অধিকারপত্র ডটকম প্রকাশিত: ৩১ মে ২০২৬, 

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের বাসিন্দা ও যুবলীগের সভাপতি  পরিচিত মুখ মুনসুরুল হাসান কুতুবের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানান, মুনসুরুল হাসান কুতুব দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন এবং সকলের কাছে একজন আন্তরিক, সদালাপী ও সহযোগিতাপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি পুরো কোলাপাড়া এলাকার মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, তাঁর মৃত্যুতে সমাজ একজন মানবিক ও দায়িত্বশীল মানুষকে হারালো।

এলাকাবাসী মরহুম মুনসুরুল হাসান কুতুবের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: