odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬
খুলনার বাইতুন নুর শপিং কমপ্লেক্সে দুর্ঘটনা, অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ গেল তরিকুল ইসলামের

মোবাইল দোকানের তাকের গ্লাস পড়ে যুবকের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৪ June ২০২৬ ২২:৩১

odhikarpatra
প্রকাশিত: ১৪ June ২০২৬ ২২:৩১


প্রকাশিত: ১৪ জুন ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

খুলনা নগরীর বাইতুন নুর শপিং কমপ্লেক্সে একটি মোবাইল ফোনের এক্সেসরিজ দোকানে কাঁচের তাকের গ্লাস ভেঙে পড়ে তরিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলামের বাড়ি খুলনার কিসমত ফুলতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইতুন নুর শপিং কমপ্লেক্সের ‘খুলনা এক্সপ্রেস’ নামে একটি দোকানে বসে ছিলেন তরিকুল ইসলাম। এ সময় দোকানের একটি কাঁচের তাকের গ্লাস ভেঙে তার পায়ের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তরিকুল ইসলাম একটি চেয়ারে বসেছিলেন। দীর্ঘ সময় একই অবস্থায় থাকার পর তিনি বাম হাত উপরের দিকে তোলেন। এ সময় তার হাত তাকের গ্লাসে লেগে সেটি ভেঙে পায়ের ওপর পড়ে। এতে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: