odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 23rd June 2026, ২৩rd June ২০২৬
অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

একযোগে জামায়াতপন্থী ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Special Correspondent | প্রকাশিত: ২৩ June ২০২৬ ১৮:১০

Special Correspondent
প্রকাশিত: ২৩ June ২০২৬ ১৮:১০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী জামায়াতে ইসলামী সমর্থিত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। গতকাল সোমবার (২২ জুন) তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। আজ মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী আইন কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী আইন কর্মকর্তারা জানান, দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা একযোগে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে তারা এই পদে নিয়োগ পেয়েছিলেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল:ইউসুফ আলী. শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া,আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম। 

পদত্যাগকারী ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল: ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম,আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আইন কর্মকর্তা ইমরুল কায়েছ রানা বলেন, আমরা একযোগে ১৭ জন পদত্যাগপত্র জমা দিয়েছি। অন্যদিকে, আরেক পদত্যাগকারী কর্মকর্তা তারিকুল ইসলামও সোমবার একযোগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

একযোগে এত বিপুল সংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগ দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে বেশ আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করা হলেও, হঠাৎ এই গণ-পদত্যাগের পেছনে সুনির্দিষ্ট অন্য কোনো কারণ বা পরবর্তী আইনি পদক্ষেপ রয়েছে কি না, তা নিয়ে আইনজীবী মহলে কৌতূহল তৈরি হয়েছে। এখন এই শূন্য পদগুলোতে নতুন নিয়োগের বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকেই সবার নজর থাকবে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: