odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 10th September 2026, ১০th September ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ময়নুল হক মনজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা

সাবেক কাউন্সিলর ময়নুল হক মনজুর মৃত্যুতে শোকের ছায়া

odhikarpatra | প্রকাশিত: ২৪ June ২০২৬ ১৮:২০

odhikarpatra
প্রকাশিত: ২৪ June ২০২৬ ১৮:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ময়নুল হক মনজু আর নেই। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মেঝ বোনের জামাতা রুহুল কুদ্দুস ডিউক জানান, বুধবার (২৪ জুন) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ময়নুল হক মনজু মৃত্যুবরণ করেন। তাঁর জানাজা বাদ মাগরিব টিকাটুলি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ মো:পুরে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হবে।

ময়নুল হক মনজু দীর্ঘদিন ধরে স্থানীয় জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: