odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 17th July 2026, ১৭th July ২০২৬
সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম শিল্পে বিনিয়োগের নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্যমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১৬ July ২০২৬ ২১:১৪

odhikarpatra
প্রকাশিত: ১৬ July ২০২৬ ২১:১৪

নিজস্ব প্রতিবেদক
অধিকারপত্র ডটকম : ১৬ জুলাই

নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম শিল্পে বিনিয়োগের নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

ঢাকা: নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর না হলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের পেশায় ধরে রাখতে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা জরুরি। নিরাপদ কর্মপরিবেশ ও আর্থিক নিশ্চয়তা থাকলে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মেধা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার বিকাশ ঘটাতে পারবেন।

তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রকে এমন নীতিগত সহায়তা দিতে হবে, যাতে গণমাধ্যম শিল্পে বিনিয়োগ অব্যাহত থাকে।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলা, গণমাধ্যম সংস্কার এবং প্রয়োজনীয় কমিশন গঠনের বিষয়ে ধারাবাহিকভাবে দিকনির্দেশনা দিয়ে আসছেন। অংশীজনদের মতামতের ভিত্তিতে আধুনিক, স্বাধীন ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার ও গণমাধ্যমের মধ্যে নয়; বরং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত লড়াই।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাধীন কনটেন্ট নির্মাতাদের উত্থানের ফলে বিজ্ঞাপনের বড় একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। তাই মূলধারার গণমাধ্যমকে প্রযুক্তিনির্ভর, আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।

সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে দর্শক ও পাঠক সংখ্যাকে গণমাধ্যমের মান নির্ধারণের অন্যতম ভিত্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মূল্যায়ন প্রক্রিয়া প্রযুক্তিনির্ভর হওয়া প্রয়োজন।

মতবিনিময় সভায় ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, নিউজ২৪-এর বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলাম মনজু এবং কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: