প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ | আন্তর্জাতিক ডেস্ক
অধিকার পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন দফার হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।
সেন্টকমের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে (২১৩০ জিএমটি) নতুন এই সামরিক অভিযান শুরু হয়। হামলার লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করা।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এই অভিযান অব্যাহত থাকবে এবং এর উদ্দেশ্য হলো ইরানের এমন সক্ষমতা হ্রাস করা, যার মাধ্যমে তারা আঞ্চলিক জ ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
তবে হামলায় কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে, কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের এই নতুন সামরিক অভিযান অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্য সামরিক হামলা ডোনাল্ড ট্রাম্প সেন্টকম ইরান যুক্তরাষ্ট্র ইরান সেন্টকম ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলা মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক সংবাদ

আপনার মূল্যবান মতামত দিন: