odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চললেও হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে সন্দিহান ইসরায়েল

হামাস নিরস্ত্র হলে কি গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল?

odhikarpatra | প্রকাশিত: ৪ August ২০২৬ ০৫:০৩

odhikarpatra
প্রকাশিত: ৪ August ২০২৬ ০৫:০৩

অধিকার পত্র ডটকম : ০৪ আগস্ট ২০২৬

: আন্তর্জাতিক প্রতিনিধি:

গাজায় চলমান যুদ্ধের অবসান ও সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি। ইসরায়েল বলছে, হামাস যদি অস্ত্র সমর্পণ করে, তাহলে পরিস্থিতি পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি বাস্তবে অস্ত্র ছেড়ে দেবে কি না, তা নিয়ে তাদের গুরুতর সন্দেহ রয়েছে।

ইসরায়েলের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি বিলুপ্ত না হওয়া পর্যন্ত গাজায় নিরাপত্তা অভিযান চালিয়ে যাওয়ার নীতি বহাল থাকবে। তাদের দাবি, কেবল নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের নিশ্চয়তাও প্রয়োজন।

অন্যদিকে হামাস দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া তারা অস্ত্র ত্যাগ করবে না। ফলে নিরস্ত্রীকরণ প্রশ্নটি যুদ্ধবির্তা আলোচনার অন্যতম বড় জটিল ইস্যু হিসেবে রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার—দুই বিষয়ই পরস্পরের সঙ্গে সম্পর্কিত হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধবিরতি, জিম্মি বিনিময় এবং গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।