অধিকারপত্র ডেস্ক | আন্তর্জাতিক
অধিকারপত্র ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা থাকলেও, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সেখানে দেওয়া কোনো বক্তব্যকে ভারত সরকার সমর্থনও করে না।
মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি বেসরকারি আয়োজন এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। অনুষ্ঠানে যে বক্তব্য দেওয়া হবে, তা ভারত সরকারের অবস্থান বা মতামত হিসেবে বিবেচিত হবে না।
এদিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে গণমাধ্যম যেন সংবাদ প্রচার না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।
শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে দুই দেশের সরকারি অবস্থান স্পষ্ট হওয়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় রণধীর জয়সওয়াল ভারত অধিকারপত্র শেখ হাসিনা অধিকারপত্র দিল্লি বাংলাদেশ শেখ হাসিনা ভারত

আপনার মূল্যবান মতামত দিন: