odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 17th September 2026, ১৭th September ২০২৬
অভ্যাস নাকি OCD—একজনের ভয় ও নিয়ম যখন নিয়ন্ত্রণ করে পুরো পরিবার

শুচিবায়ু যখন দাম্পত্যের তৃতীয় মান এবং বাতিক যখন spouse-এর জীবন নিয়ন্ত্রণ করে: পরিচ্ছন্নতা, বাতিক, নিয়ন্ত্রণ, নাকি সত্যিই OCD — এই পরিস্থিতিতে সঙ্গীর একই ঘরে বেঁচে থাকার মনস্তত্ত্ব?

Dr Mahbub | প্রকাশিত: ১৬ September ২০২৬ ২৩:০৬

Dr Mahbub
প্রকাশিত: ১৬ September ২০২৬ ২৩:০৬

অধিকারপত্র বিশেষ মনো সামাজিক ফিচার

এই নিবন্ধটি একটি পরিস্কার ধারণা দিবে— জীবনসঙ্গী খুব পরিচ্ছন্ন, নিয়মকানুনে কঠোর বা বারবার ধোয়া–মোছা করেন বলেই কি তিনি OCD-তে আক্রান্ত? কোথায় স্বাভাবিক অভ্যাস শেষ হয়, কোথায় শুরু হয় মানসিক সংকট—আর কখন একজনের ভয়, নিয়ম ও compulsive behaviour পুরো পরিবারের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে? কোনো spouse অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন, বারবার হাত ধোয়, দরজা-চুলা পরীক্ষা করে, ঘরের জিনিস নির্দিষ্ট নিয়মে রাখতে বাধ্য করে কিংবা সামান্য ‘অগোছালো’ অবস্থায় অস্থির হয়ে পড়লে আমরা সহজেই বলি—‘শুচিবাই আছে’। কিন্তু সব পরিচ্ছন্নতাপ্রীতি OCD নয়। আবার প্রকৃত obsessive-compulsive disorder-কে কেবল ‘স্বভাব’ বা ‘বাতিক’ বলেও উড়িয়ে দেওয়া যায় না। এই ফিচারে OCD, perfectionism ও OCPD-এর পার্থক্য, দাম্পত্যে family accommodation, ভালোবাসা বনাম নিয়ন্ত্রণ, spouse-এর মানসিক চাপ, সন্তান ও পরিবারের ওপর প্রভাব, চিকিৎসা, সীমারেখা এবং সুস্থ সম্পর্কের বাস্তব পথ বিশ্লেষণ করা হয়েছে।

বাসাটা পরিষ্কারকিন্তু সেখানে কি স্বস্তি আছে?

সকালে ঘুম থেকে উঠে স্বামী চায়ের কাপ হাতে বারান্দায় যেতে চাইলেন। স্ত্রী বললেন, “ওই কাপটা নিয়ে সেখানে যেয়ো না। বাইরে থেকে ধুলো এসেছে।” তিনি কাপ রেখে হাত ধুতে গেলেন। ফিরে এসে দরজার হাতল ধরলেন। আবার নির্দেশ—“হাতটা আবার ধুয়ে নাও।” বাজার থেকে ফিরে শার্ট কোথায় খুলবেন, ব্যাগ কোথায় রাখবেন, কোন তোয়ালে ব্যবহার করবেন, বিছানার কোন পাশে বসা যাবে—সবকিছুর একটি নির্দিষ্ট নিয়ম।

প্রথম দিকে বিষয়টি হয়তো মজার মনে হয়েছিল। বন্ধুদের কাছে বলা যেত, “আমাদের বাসায় ধুলাবালিরও ভিসা লাগে!”

কিন্তু ধীরে ধীরে হাসিটা কমে গেল। কারণ একটি পরিবারের দৈনন্দিন জীবন যদি এমন হয় যে একজন সদস্যের ভয়, সন্দেহ, পরিচ্ছন্নতার নিয়ম অথবা ‘সবকিছু ঠিকঠাক না হলে বিপদ হবে’ ধরনের অস্বস্তি অনুযায়ী অন্য সবাইকে চলতে হয়, তখন সমস্যাটি আর শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার থাকে না। সেটি হয়ে যায় সম্পর্কের স্বাধীনতা, মানসিক চাপ এবং ক্ষমতার প্রশ্ন।

আমাদের সমাজে এ ধরনের আচরণের জন্য একটি প্রচলিত শব্দ আছে—শুচিবাই। কেউ বলেন “বাতিক”, কেউ বলেন “খুঁতখুঁতে”, কেউ হাসতে হাসতে বলেন, “ওর OCD আছে।”

এখানেই প্রথম ভুলটি হয়।

খুব পরিষ্কার থাকতে ভালোবাসা মানেই Obsessive-Compulsive Disorder বা OCD নয়। একইভাবে, প্রকৃত OCD-তে আক্রান্ত একজন মানুষকে “বাতিকগ্রস্ত” বলে তুচ্ছ করাও অন্যায়। OCD হলো এমন একটি মানসিক স্বাস্থ্যসমস্যা যেখানে অনিচ্ছাকৃত ও বারবার ফিরে আসা চিন্তা, ভয় বা মানসিক ছবি—obsession—মানুষকে তীব্র অস্বস্তিতে ফেলে; সেই অস্বস্তি কমাতে তিনি বারবার কিছু কাজ বা মানসিক ritual করতে বাধ্য বোধ করেন—যাকে বলা হয় compulsion। NIMH স্পষ্ট করে যে এসব উপসর্গ সময়সাপেক্ষ হতে পারে, দৈনন্দিন জীবন ব্যাহত করতে পারে এবং উল্লেখযোগ্য distress তৈরি করতে পারে।

প্রশ্নটি তাই “আমার spouse-এর শুচিবাই আছে কি না”—এত সরল নয়।বরং প্রশ্ন হওয়া উচিত: কোন আচরণের পেছনে কী কাজ করছে? ভয়? উদ্বেগ? perfectionism? নিয়ন্ত্রণের প্রবণতা? নাকি সত্যিই OCD? এবং সবচেয়ে বড় কথা—তার প্রভাব সম্পর্কের ওপর কতটা পড়ছে?

. ‘পরিষ্কার থাকতে ভালোবাসিআরনা ধুলে ভয় হচ্ছে’—দুই পৃথিবীর পার্থক্য

ধরা যাক দুজন মানুষই রান্নাঘর পরিষ্কার রাখতে ভালোবাসেন।

প্রথম ব্যক্তি খাবার শেষে রান্নাঘর গুছিয়ে রাখলেন। কোনো দিন ক্লান্ত থাকলে বললেন, “আজ থাক, কাল সকালে পরিষ্কার করব।” তিনি হয়তো একটু অস্বস্তি অনুভব করলেন, কিন্তু ঘুমাতে পারলেন।

দ্বিতীয় ব্যক্তি রান্নাঘরের কাউন্টার তিনবার মুছলেন। এরপর মনে হলো জীবাণু রয়ে গেছে। আবার মুছলেন। কিছুক্ষণ পর সন্দেহ হলো ব্যবহৃত কাপড়টাই হয়তো দূষিত। নতুন কাপড় নিলেন। এরপর spouse কাউন্টার ছুঁয়ে ফেললে পুরো প্রক্রিয়া আবার শুরু।

বাইরে থেকে দুই ঘটনাই “পরিষ্কার করার” ঘটনা।

মনস্তাত্ত্বিকভাবে কিন্তু পার্থক্য বিশাল।

OCD-তে কাজটির উদ্দেশ্য অনেক সময় পরিচ্ছন্নতা অর্জন নয়; বরং ভয় বা উদ্বেগ সাময়িকভাবে কমানো। Mayo Clinic-এর ভাষায়, compulsion সাধারণত obsession থেকে তৈরি distress কমাতে করা হয়; কিন্তু স্বস্তিটি ক্ষণস্থায়ী। ফলে চক্রটি আবার ফিরে আসে।

এ যেন মশা মারার জন্য জানালা বন্ধ করতে করতে শেষ পর্যন্ত মানুষ নিজেই ঘরে বন্দী হয়ে যাওয়া। সঙ্গীর জন্য সমস্যাটি এখানেই। প্রথমে তিনি হয়তো সহযোগিতা করেন—“তোমার ভয় লাগছে? ঠিক আছে, আমি আবার হাত ধুচ্ছি।” কিন্তু আজ একবার, কাল দুইবার, পরশু পাঁচবার। একসময় পুরো পরিবার নিজের জীবন সাজাতে শুরু করে একজন মানুষের anxiety কমানোর জন্য। এবং অজান্তেই শুরু হতে পারে আরেকটি চক্র।

Listen Bilingual Song Related to this Feature: धो लो जी, पोंछ लो जी! | ধুয়ে দাও, মুছে দাও! | শুচিবাই নাকি OCD? | Bangla–Hindi Funny

. ‘শুচিবাইশব্দটি সুবিধাজনক, কিন্তু বিপজ্জনকও

বাংলায় “শুচিবাই” বলতে আমরা সাধারণত অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা, ছোঁয়াছুঁয়ির ভয়, বারবার ধোয়া কিংবা খুঁতখুঁতে আচরণ বোঝাই। সামাজিক কথোপকথনে শব্দটির ব্যবহার আছে। কিন্তু ক্লিনিক্যাল অর্থে এটি যথেষ্ট নির্দিষ্ট নয়। কারণ একই ধরনের বাহ্যিক আচরণের পেছনে ভিন্ন কারণ থাকতে পারে।

কেউ নিছক পরিচ্ছন্নতাপ্রিয়। কেউ perfectionist। কেউ anxiety-তে ভোগেন। কারও contamination-related OCD থাকতে পারে। আবার কেউ সবকিছু নিজের নিয়মে পরিচালিত করতে চান—যেখানে সমস্যা intrusive thought নয়, বরং rigidity, perfectionism এবং control।

এই শেষ ধরনের বৈশিষ্ট্যগুলো কিছু ক্ষেত্রে Obsessive-Compulsive Personality Disorder বা OCPD-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। OCD এবং OCPD নাম শুনতে কাছাকাছি হলেও এক নয়। MSD Manual অনুযায়ী, OCPD-তে orderliness, perfectionism ও control-এর প্রতি দীর্ঘস্থায়ী অনমনীয় ঝোঁক দেখা যায়; ব্যক্তি অনেক সময় নিজের নিয়মকেই যৌক্তিক বলে মনে করেন। OCD-তে বিপরীতে intrusive obsession ও compulsion সাধারণত ব্যক্তির নিজের কাছেও distressing হতে পারে। তাই spouse প্রতিদিন সোফার কুশন একই কোণে চান বলেই তাকে OCPD বলা যাবে না।

যেমন দুদিন কাশি হলেই কাউকে নিউমোনিয়ার রোগী ঘোষণা করা যায় না, তেমনি কয়েকটি behavioural trait দেখে মানসিক রোগের diagnosis দেওয়াও দায়িত্বশীল আচরণ নয়। Diagnosis করবেন প্রশিক্ষিত mental-health professional Facebook comment section নয়।

. দাম্পত্যে তৃতীয় মানুষটি কখন ঢুকে পড়ে?

একটি সুস্থ দাম্পত্যে সাধারণত দুজন মানুষের প্রয়োজন, অভ্যাস, সীমাবদ্ধতা ও পছন্দের মধ্যে সমঝোতা তৈরি হয়। কিন্তু compulsive behaviour যখন তীব্র হয়, তখন সম্পর্কের মধ্যে যেন অদৃশ্য আরেকজন এসে বসে।

তার নাম—ভয়

ভয় বলে, বাইরে থেকে এসে তিনবার হাত ধুতে হবে।
ভয় বলে, শিশুকে সোফায় বসতে দেওয়া যাবে না।
ভয় বলে, দরজা একবার বন্ধ হয়েছে তা বিশ্বাস করা যাবে না।
ভয় বলে, spouse আশ্বস্ত না করা পর্যন্ত প্রশ্ন করতে হবে—“তুমি নিশ্চিত তো?”

একসময় স্বামী বা স্ত্রী অনুভব করতে পারেন, তিনি আর জীবনসঙ্গীর সঙ্গে সংসার করছেন না; তিনি যেন জীবনসঙ্গীর anxiety-management system-এর কর্মচারী।

অন্যদিকে OCD-তে আক্রান্ত ব্যক্তির অভিজ্ঞতাও সুখকর নয়। বাইরে থেকে আচরণটি কর্তৃত্বপরায়ণ মনে হলেও ভেতরে তিনি নিজেই ভয় ও ritual-এর কাছে বন্দী থাকতে পারেন। সুতরাং এখানে সহজ নায়ক-খলনায়ক তৈরি করলে সমস্যাটি বোঝা যায় না।

এক পক্ষ ক্লান্ত। অন্য পক্ষ আতঙ্কিত। আর মাঝখানে সম্পর্ক ক্ষয়ে যায়।

. Family Accommodation: ভালোবাসতে গিয়ে যখন সমস্যাকেই খাবার দেওয়া হয়

OCD-সংক্রান্ত পারিবারিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো family accommodation।

সহজ ভাষায়, পরিবারের সদস্যরা যখন আক্রান্ত ব্যক্তির obsession ও compulsion সহজ করতে নিজেদের আচরণ বদলে ফেলেন, ritual-এ অংশ নেন, বারবার reassurance দেন অথবা trigger এড়িয়ে চলতে সাহায্য করেন—তখন সেটিকে family accommodation বলা হয়।

উদাহরণ ধরা যাক।

স্ত্রী বলছেন, “দরজাটা লক করেছ?”
স্বামী বললেন, “হ্যাঁ।”
দুই মিনিট পর আবার প্রশ্ন।
“নিশ্চিত?”
তিনি উঠে গিয়ে দেখালেন।
পাঁচ মিনিট পর আবার সন্দেহ।
স্বামী আবার যাচাই করলেন।

এখানে স্বামীর উদ্দেশ্য ভালো—স্ত্রীকে শান্ত করা। কিন্তু প্রতিবার reassurance দেওয়া যদি compulsive cycle-এর অংশ হয়ে যায়, তবে সাময়িক শান্তি পেলেও দীর্ঘমেয়াদে ভয়টি আরও শক্ত হতে পারে।

NICE-এর OCD guideline-এ বলা হয়েছে, পরিবারের সদস্যরা compulsive behaviour, avoidance বা reassurance-seeking-এ জড়িয়ে গেলে treatment plan-এ ধীরে এবং সংবেদনশীলভাবে তাদের অংশগ্রহণ কমানোর বিষয়টি বিবেচনা করা উচিত।

International OCD Foundation-ও family accommodation কমানোকে চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরে। এখানে সূক্ষ্ম পার্থক্যটি জরুরি। মানুষটিকে support করতে হবে; OCD-কে নয়। এই দুটির পার্থক্য বোঝাই পরিবারের সবচেয়ে কঠিন শিক্ষা।

. ‘তুমি আমাকে ভালোবাসলে এটা করবে’—ভালোবাসা আর বাধ্যবাধকতার মাঝখানের রেখা

দাম্পত্যে emotional pressure খুব সহজে ভালোবাসার ভাষা পরে নিতে পারে।

“তুমি জানো এতে আমার ভয় লাগে।”
“আমার জন্য এটুকুও করতে পারবে না?”
“আমাকে ভালোবাসলে বাইরে থেকে এসে ওই চেয়ারটায় বসতে না।”

প্রথম কয়েকবার spouse হয়তো মেনে নিলেন। কিন্তু প্রশ্ন হলো—একজন মানুষের anxiety কমানোর দায়িত্ব কতখানি আরেকজন মানুষের?

ভালোবাসা অবশ্যই সহমর্মিতা দাবি করে। অসুস্থ spouse-এর পাশে থাকা দাম্পত্যের স্বাভাবিক মানবিক অংশ।কিন্তু ভালোবাসার অর্থ নিজের স্বাভাবিক জীবন সম্পূর্ণভাবে অন্যজনের compulsion-এর অধীন করে দেওয়া নয়।

একজন ডায়াবেটিসে আক্রান্ত মানুষকে ভালোবাসা মানে তাকে চিকিৎসায় সহায়তা করা। তার জন্য পরিবারের সবাইকে প্রয়োজন ছাড়াই insulin নেওয়া নয়।একইভাবে OCD থাকলে spouse-এর পাশে থাকা মানে evidence-based recovery-তে সহায়তা করা—compulsion-এর প্রতিটি দাবি মেনে নেওয়া নয়।

এই জায়গায় boundary বা সীমারেখা খুব প্রয়োজন।Boundary শাস্তি নয়।Boundary abandonment নয়।Boundary অনেক সময় সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্যই প্রয়োজন।

. সবকিছু যখনঠিক আমার মতোহতে হবেএটি কি OCD, নাকি নিয়ন্ত্রণ?

একটি গুরুত্বপূর্ণ ভুল হলো প্রতিটি controlling behaviour-কে OCD বলে ক্ষমা করে দেওয়া। ধরা যাক একজন spouse বলেন—

  • কাপ এভাবে রাখতে হবে।
  • বিছানা এভাবেই গুছাতে হবে।
  • টাকা এভাবেই খরচ করতে হবে।
  • শিশুকে এভাবেই পড়তে হবে।

কোন আত্মীয় বাসায় আসবেন, সেটিও তিনি নির্ধারণ করবেন।

অন্যজনের পদ্ধতি গ্রহণযোগ্য নয়—কারণ “ঠিক পদ্ধতি একটাই”।

এখানে প্রশ্ন করতে হবে: আচরণটির পেছনে কি intrusive fear ও compulsion আছে, নাকি rigid perfectionism ও interpersonal control?

OCPD-তে order, rules, details, perfectionism এবং control-এর প্রতি অতিরিক্ত preoccupation দেখা যেতে পারে। কাজ অন্যকে দিতে অনীহা থাকতে পারে যদি অন্য ব্যক্তি ঠিক নিজের পদ্ধতিতে না করেন। তবে কয়েকটি আচরণ দেখে diagnosis করা যায় না; এর জন্য বিস্তৃত ও দীর্ঘস্থায়ী behavioural pattern এবং clinical assessment প্রয়োজন।

আরও গুরুত্বপূর্ণ কথা—মানসিক স্বাস্থ্যসমস্যা কখনো emotional abuse-এর blank cheque নয়। কেউ OCD-তে আক্রান্ত হলেও spouse-কে অপমান করা, ভয় দেখানো, চলাফেরা নিয়ন্ত্রণ করা বা অসম্মান করার অধিকার পান না। রোগ আচরণের ব্যাখ্যা দিতে পারে। সব আচরণের নৈতিক দায় মুছে দেয় না।

. যে spouse প্রতিদিন মানিয়ে নেন, তাঁর ক্লান্তির খবর কে রাখে?

মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায় আক্রান্ত ব্যক্তির কষ্ট দৃশ্যমান হওয়া জরুরি। কিন্তু caregiver বা spouse-এর কষ্টও অদৃশ্য করে রাখা উচিত নয়।

ভাবুন, প্রতিদিন অফিসে বের হতে আধা ঘণ্টা দেরি হচ্ছে কারণ দরজা, গ্যাস, জানালা বারবার পরীক্ষা করতে হচ্ছে। শিশুর জন্মদিনে অতিথিরা এসেছে, কিন্তু পরিবারের একজন contamination fear-এর কারণে আতঙ্কিত।

ভ্রমণে যাওয়া বন্ধ।
আত্মীয়দের বাড়িতে থাকা বন্ধ।
শিশুর বন্ধুদের বাসায় আসা বন্ধ।
বাজারের ব্যাগ ঘরে ঢোকার আগে ritual।
বাইরের পোশাকের আলাদা ritual।
ঘরের বিভিন্ন জায়গা “clean” ও “unclean” অঞ্চল হিসেবে ভাগ।

একসময় non-OCD spouse-এর মধ্যে ক্ষোভ, অপরাধবোধ, frustration ও helplessness তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

তিনি প্রতিবাদ করলে মনে হতে পারে—আমি কি নির্মম?

মেনে নিলে মনে হয়—আমার জীবনটা কোথায় গেল?

এই দ্বন্দ্বই caregiver burden-এর কঠিন জায়গা।

সমস্যার প্রতি সহানুভূতি এবং নিজের অস্তিত্ব রক্ষা—দুটো একসঙ্গে সম্ভব। বরং দীর্ঘমেয়াদে সেটিই প্রয়োজন।

. সন্তানের চোখে সংসার: সে কোন নিয়ম শিখছে?

দাম্পত্যে obsessive বা rigid pattern থাকলে তার প্রভাব শুধু দুজন প্রাপ্তবয়স্কের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে।

শিশু খুব দ্রুত পরিবারের অলিখিত নিয়ম শেখে।সে বুঝে যায়—মা রেগে যাবেন, তাই এই জিনিস ছোঁয়া যাবে না।বাবা উদ্বিগ্ন হবেন, তাই তাকে বারবার বলতে হবে দরজা বন্ধ। অতিথি এলে ঘরে tension তৈরি হবে। বাইরের জিনিস মানেই বিপদ।ভুল মানেই ভয়াবহ কিছু।

শিশুটি হয়তো ধীরে ধীরে নিজেও অতিরিক্ত সতর্ক হয়ে উঠবে। অথবা বিপরীতভাবে পরিবারের নিয়মের বিরুদ্ধে তীব্র বিদ্রোহী হয়ে উঠবে।এর অর্থ এই নয় যে OCD থাকা বাবা-মায়ের সন্তান অবশ্যই মানসিক সমস্যায় পড়বে। এমন সিদ্ধান্তের বৈজ্ঞানিক ভিত্তি নেই।

কিন্তু একটি বিষয় যৌক্তিক: শিশুরা শুধু আমাদের কথা শেখে না; তারা আমাদের anxiety পরিচালনার পদ্ধতিও দেখে শেখে।সুতরাং চিকিৎসা শুধু ব্যক্তির স্বস্তির জন্য নয়; অনেক ক্ষেত্রে family functioning-এর জন্যও গুরুত্বপূর্ণ।

. ‘আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তোমাদের’—যখন insight কম

OCD-তে অনেক প্রাপ্তবয়স্কই বুঝতে পারেন যে তাঁদের compulsion অতিরিক্ত বা অযৌক্তিক; তবে insight ব্যক্তি ও সময়ভেদে পরিবর্তিত হতে পারে। NIMH উল্লেখ করে যে অনেক প্রাপ্তবয়স্ক তাদের compulsive আচরণ যুক্তিসঙ্গত নয় বলে বুঝলেও তা থামানো কঠিন হয়।

OCPD-সদৃশ rigid personality pattern-এ পরিস্থিতি ভিন্ন হতে পারে। ব্যক্তি নিজের নিয়ম, perfectionism বা control-কে সমস্যার পরিবর্তে “সঠিক পদ্ধতি” মনে করতে পারেন।

তখন spouse বলেন—“তোমার এত নিয়মে সবাই কষ্ট পাচ্ছে।”

উত্তর আসে—“আমি নিয়ম মানি, তোমরাই অগোছালো।”

এই বাক্যটি relationship therapy-র দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। কারণ পরিবর্তনের জন্য প্রথমে অন্তত এটুকু উপলব্ধি প্রয়োজন যে একটি behaviour অন্য মানুষের জীবনকে প্রভাবিত করছে

কে ঠিক আর কে ভুল—এ নিয়ে আদালত বসানোর আগে তাই প্রশ্ন করা যায়:

  • এই নিয়মে কি আমাদের জীবন সহজ হচ্ছে?
  • নাকি ছোট হয়ে আসছে?

১০. সংখ্যার ভাষায় OCD: ‘অল্প একটু বাতিকবলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই

OCD বিরল কোনো অদ্ভুত আচরণ নয়। আবার সবাইকেই OCD রোগী বলাও ভুল। যুক্তরাষ্ট্রের National Comorbidity Survey Replication-এর তথ্য উদ্ধৃত করে NIMH বলছে, মার্কিন প্রাপ্তবয়স্কদের প্রায় . শতাংশ এক বছরের সময়সীমায় OCD-তে আক্রান্ত ছিলেন এবং lifetime prevalence ছিল প্রায় . শতাংশ। ওই জরিপে OCD থাকা ব্যক্তিদের প্রায় ৫০. শতাংশের impairment গুরুতর হিসেবে শ্রেণিবদ্ধ হয়েছিল। এগুলো যুক্তরাষ্ট্রের পুরোনো epidemiological survey-এর তথ্য; বাংলাদেশের prevalence হিসেবে ব্যবহার করা যাবে না।

সংখ্যাটির তাৎপর্য অন্য জায়গায়।OCD এমন কিছু নয় যা “ইচ্ছা করলে বাদ দেওয়া যায়”—এই ধারণাও ভুল। আবার “আমি টেবিল গোছাতে পছন্দ করি, তাই আমার OCD”—এই জনপ্রিয় রসিকতাটিও সমস্যাটিকে ছোট করে দেখায়। OCD-র মূল প্রশ্ন হলো distress, loss of control, time consumption এবং functional impairment। Mayo Clinic-ও স্পষ্টভাবে বলে—perfectionist হওয়া এবং OCD থাকা এক বিষয় নয়।

১১. চিকিৎসা আছে: কিন্তুবুঝিয়ে বললেইকেন অনেক সময় কাজ হয় না

Spouse হয়তো শতবার বলেছেন—

  • “দেখো, এখানে কোনো জীবাণু নেই।”
  • “দরজা বন্ধই আছে।”
  • “কিছু হবে না।”
  • তবু ভয় যাচ্ছে না।

কারণ OCD কেবল তথ্যের ঘাটতির সমস্যা নয়।

মানুষটি অনেক সময় নিজেও জানেন ভয়টি অতিরঞ্জিত। কিন্তু anxiety এসে বলে—“যদি এবার সত্যিই কিছু হয়?”

এই “যদি” শব্দটিই OCD-র শক্তিশালী অস্ত্র।

Evidence-based treatment-এর মধ্যে Cognitive Behavioural Therapy (CBT) এবং বিশেষ করে Exposure and Response Prevention (ERP) গুরুত্বপূর্ণ। ERP-তে প্রশিক্ষিত therapist-এর সহায়তায় ব্যক্তি ধীরে ধীরে trigger-এর মুখোমুখি হন, কিন্তু আগের মতো compulsion করে anxiety neutralise করার চেষ্টা করেন না। সময়ের সঙ্গে তিনি uncertainty ও discomfort সহ্য করতে শেখেন। NIMH এবং NICE উভয়েই ERP-সহ CBT-কে OCD চিকিৎসার গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে উল্লেখ করে।

প্রয়োজনে চিকিৎসক medication-ও ব্যবহার করতে পারেন। NIMH বলছে, serotonin-কে লক্ষ্য করে এমন কিছু antidepressant—বিশেষত SSRI শ্রেণির ওষুধ—OCD চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে ওষুধ নির্বাচন, dose, পরিবর্তন বা বন্ধ করার সিদ্ধান্ত অবশ্যই qualified clinician-এর বিষয়। অর্থাৎ spouse-এর কাজ psychiatrist সেজে প্রেসক্রিপশন করা নয়।

তাঁর কাজ হতে পারে চিকিৎসায় উৎসাহ দেওয়া, therapist-এর পরামর্শ অনুযায়ী accommodation কমানো এবং নিজের সীমারেখা রক্ষা করা।

১২. Counterargument: ‘পরিষ্কার থাকতে চাইলেও এখন রোগী বানাবেন?’

এ প্রশ্নটি যথার্থ। আধুনিক মনোবিজ্ঞানের ভাষা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কখনো কখনো স্বাভাবিক মানবিক বৈচিত্র্যকেও disorder হিসেবে লেবেল করতে শুরু করি।

  • কেউ সময়নিষ্ঠ—“OCD।”
  • কেউ বাড়ি পরিষ্কার রাখেন—“OCD।”
  • কেউ জিনিস সমান করে সাজান—“OCD।”
  • কেউ একটু খুঁতখুঁতে—“OCPD।”

এভাবে diagnosis-কে slang-এ পরিণত করা ঠিক নয়।

প্রতিটি দাম্পত্যেই কিছু অসমতা থাকবে। একজন গুছিয়ে রাখবেন, অন্যজন মোজা কোথায় খুলেছেন সেটি তিন দিন পরও আবিষ্কার করতে পারবেন না। এটিও মানবসভ্যতার এক প্রাচীন বৈবাহিক ঐতিহ্য।

সব মতপার্থক্যের জন্য DSM দরকার হয় না। কিন্তু হাসির সীমা শেষ হয় তখন, যখন আচরণটি উল্লেখযোগ্য distress সৃষ্টি করে, ঘণ্টার পর ঘণ্টা সময় নেয়, কাজ-সম্পর্ক-সামাজিক জীবন বাধাগ্রস্ত করে অথবা পরিবারের সদস্যদের নিজেদের স্বাভাবিক আচরণ ত্যাগ করতে বাধ্য করে।

সমস্যা বোঝার সবচেয়ে নিরাপদ প্রশ্ন তাই: আচরণটি আছে কি?” নয়—“আচরণটির কারণে জীবন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে?”

তাহলে পথ কোথায়? ভালোবাসা থাকবে, কিন্তু ভয় সংসারের সংবিধান হবে না

  • প্রথম কাজ—label দেওয়া বন্ধ করা।, “তুমি পাগল”, “তোমার শুচিবাই”, “তোমার মাথায় সমস্যা”—এসব ভাষা মানুষকে চিকিৎসা থেকে আরও দূরে নিয়ে যেতে পারে। তার বদলে behaviour নিয়ে কথা বলা যায়: “তুমি যখন আমাকে বারবার হাত ধুতে বলো, আমি খুব চাপে পড়ি।” বা “আমরা বাইরে যেতে পারছি না—এটা আমাদের জীবনে প্রভাব ফেলছে।” বা “তোমার ভয়টাকে আমি ছোট করছি না; কিন্তু আমরা এমন সাহায্য চাই যাতে ভয়টাই ধীরে ধীরে কমে।”
  • দ্বিতীয় কাজ—যেখানে clinical concern আছে সেখানে trained psychologist বা psychiatrist-এর assessment নেওয়া।
  • তৃতীয় কাজ—spouse-এর নিজের boundary নির্ধারণ করা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে: “আমি তোমাকে একবার বলব দরজা বন্ধ করেছি। দশবার reassurance দেব না।” অথবা, “আমি স্বাভাবিক স্বাস্থ্যবিধি মানব, কিন্তু anxiety-এর প্রতিটি নতুন নিয়ম অনুসরণ করব না।” —তবে accommodation হঠাৎ বন্ধ করে দেওয়া কিছু মানুষের জন্য তীব্র distress তৈরি করতে পারে। তাই গুরুতর OCD থাকলে therapist-এর guidance নিয়ে ধীরে ধীরে পরিবর্তন করাই যুক্তিযুক্ত।
  • চতুর্থ কাজ—দাম্পত্যকে শুধু রোগকেন্দ্রিক হতে না দেওয়া। একজন মানুষের পরিচয় তার OCD নয়। তিনি হয়তো শিক্ষক, মা, বাবা, সংগীতপ্রেমী, বন্ধু, সঙ্গী—আরও অনেক কিছু। Recovery মানে শুধু ritual কমানো নয়; জীবনটিকে আবার বড় করা।

শেষ কথা: ঝকঝকে মেঝের চেয়ে শান্ত ঘর বেশি মূল্যবান

একটি ঘর নিখুঁত পরিষ্কার হতে পারে।

  • বালিশগুলো একই কোণে।
  • জুতাগুলো সমান্তরাল।
  • বাথরুম জীবাণুমুক্ত।
  • দরজার লক পাঁচবার পরীক্ষা করা হয়েছে।

কিন্তু সেই ঘরের মানুষগুলো যদি সারাক্ষণ পা টিপে হাঁটে—“কোন ভুলে আবার সমস্যা হবে?”—তবে প্রশ্ন থেকেই যায়: আমরা আসলে কী পরিষ্কার রাখতে চেয়েছিলাম? ঘর, নাকি ভয়?

অন্যদিকে সেই মানুষটির কথাও ভাবতে হবে যিনি বারবার হাত ধুচ্ছেন। হয়তো তিনি কাউকে বিরক্ত করার জন্য করছেন না। হয়তো তাঁর মাথার ভেতর একটি alarm বাজছে, যা অন্যরা শুনতে পাচ্ছে না।

তাই compassion দরকার। কিন্তু compassion মানে সেই alarm-কে পরিবারের স্থায়ী সাইরেন বানিয়ে দেওয়া নয়। ভালোবাসার একটি পরিণত রূপ আছে। সেখানে আমরা মানুষটির হাত ধরি, কিন্তু তার ভয়কে সত্য বলে স্বীকার করি না। আমরা বলি—তুমি একা নও; তবে এই ভয় অনুযায়ী আমাদের পুরো জীবনও চলবে না। আমরা সাহায্য নেব, ধীরে ধীরে এর বাইরে বের হব। এবং সম্ভবত সুস্থ দাম্পত্যের সবচেয়ে গভীর শিক্ষা এখানেই।

কখনো কখনো ভালোবাসা মানে সঙ্গীর জন্য দরজা দশবার পরীক্ষা করা নয়। ভালোবাসা মানে তাঁর পাশে দাঁড়িয়ে এমন একদিনের দিকে হাঁটা—যেদিন দরজাটি একবার বন্ধ করেই দুজন নিশ্চিন্তে বাইরে বের হতে পারবেন।

শেষ প্রতিফলন

রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা দরজা বন্ধ করি, আলো নিভিয়ে দিই, হাত ধুই—এসব স্বাভাবিক জীবন। কিন্তু যখন নিরাপত্তার জন্য তৈরি নিয়মই জীবনকে বন্দী করতে শুরু করে, তখন মানুষটিকে নিয়ে হাসার সময় নয়। তাকে দোষী বানানোরও সময় নয়। প্রশ্ন করার সময়। সহায়তা নেওয়ার সময়। আর নিজের দিকেও তাকানোর সময়। কারণ একটি সম্পর্কে একজনের ভয় যদি ধীরে ধীরে অন্যজনের স্বাধীনতার সীমা নির্ধারণ করতে শুরু করে, তবে সেখানে শুধু একজন মানুষের চিকিৎসা নয়—পুরো সম্পর্কের শ্বাস নেওয়ার জায়গাটিও ফিরিয়ে আনা দরকার।

পাঠক, এবার হয়তো কয়েক সেকেন্ড চুপ থাকা যায়। আপনার ঘরের নিয়মগুলো কি আপনাদের জীবনকে নিরাপদ করছে—নাকি জীবনটাকেই ছোট করে দিচ্ছে?

বিশেষ ঘোষণা:

আগামীকাল পড়ুন বিশেষ ফিচার —দাম্পত্যের খুঁটিনাটি: ঝগড়া কি কাপ-প্লেট নিয়ে, নাকি তার আড়ালে অন্য মনস্তত্ত্ব?

লেখক: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু, উপদেষ্টা, অধিকারপত্র, ই-মেইল: odhikarpatranews@gmail.com

#অধিকারপত্র #Odhikarpatra #বাংলাদেশ #Bangladesh #শুচিবাই #বাতিক #দাম্পত্য #সম্পর্ক #মানসিকস্বাস্থ্য #মনোবিজ্ঞান #OCD #ObsessiveCompulsiveDisorder #OCPD #MentalHealth #RelationshipPsychology #Marriage #Spouse #CompulsiveBehaviour #FamilyAccommodation #ERP #CBT #HealthyRelationships #CaregiverSupport #MentalHealthAwareness #RelationshipHealth

SEO: শুচিবাই, বাতিকগ্রস্ত spouse, OCD, Obsessive Compulsive Disorder, OCPD, দাম্পত্য সম্পর্ক, মানসিক স্বাস্থ্য, অতিরিক্ত পরিচ্ছন্নতা, compulsive behaviour, relationship psychology, family accommodation



আপনার মূল্যবান মতামত দিন: