odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd October 2026, ২nd October ২০২৬
ময়মনসিংহের নান্দাইলের সংগ্রামখেলী গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

odhikarpatra | প্রকাশিত: ১ October ২০২৬ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ১ October ২০২৬ ২৩:৫০

অধিকাপত্র ডটকম-

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—সংগ্রামখেলী গ্রামের লাল মিয়ার দুই বছর বয়সী মেয়ে জান্নাত এবং তার ভাগিনা রাফি মিয়া (২)। রাফি পার্শ্ববর্তী চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে। সম্পর্কে জান্নাত ও রাফি মামাতো ও ফুফাতো ভাই-বোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু দুটির খোঁজ শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তারা মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতদের পরিবারের প্রতিবেশী কামরুল ইসলাম জানান, দুই শিশু বাড়ির কাছেই খেলছিল। অসাবধানতাবশত তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবল দুই শিশু, নান্দাইলে স্বজনদের আহাজারি

#নান্দাইল #ময়মনসিংহ #শিশুমৃত্যু #পানিতে_ডুবে_মৃত্যু #পুকুরে_ডুবে_মৃত্যু #বাংলাদেশ_সংবাদ #অধিকারপত্র