নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপক/সমপর্যায়ের কর্মকর্তাকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদায়ন/নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ৮ অক্টোবর ২০২৬ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদায়ন সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে রূপালী ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়েছে।
অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুল কবির পেয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক পদে অগ্রণী ব্যাংক পিএলসিতে পদায়ন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশনুল হককে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিনকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনতা ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুর রউফ খানকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পদায়ন করা হয়েছে।
রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খানকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনতা ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজম একই পদে রূপালী ব্যাংক পিএলসিতে দায়িত্ব পেয়েছেন।
অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. মাহিনুর সুলতানকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়েছে।
বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমাম হয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি)।
এ ছাড়া সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. জামান মোশাকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সোনালী ব্যাংক পিএলসিতে এবং একই ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হাসান রেজাউল হোসেন পাটোয়ারীকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সোনালী ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি নির্ধারিত নীতিমালা ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা/প্রজ্ঞাপন অনুযায়ী নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


