।
রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।
## পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত। এতে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এবং সংশ্লিষ্ট পেশার সেবার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সেবার মানের গুরুত্বও এ
