odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 17th October 2026, ১৭th October ২০২৬
জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য; অপতথ্য রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী মিল্লাত

odhikarpatra | প্রকাশিত: ১৬ October ২০২৬ ২৩:১৯

odhikarpatra
প্রকাশিত: ১৬ October ২০২৬ ২৩:১৯

অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের ক্ষতির পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকারও দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে। দেশে অপতথ্য ছড়ানো বন্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে যেসব অপতথ্য ছড়ানো হচ্ছে, তার পেছনে একটি দলের লোকজন জড়িত বলে তিনি মনে করেন। তাঁদের ‘বট বাহিনী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

 বৃক্ষমেলা ও সামাজিক সহায়তা বিতরণ

বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন।

আলোচনা শেষে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি আর্থিক সহায়তা এবং অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।