odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 27th October 2026, ২৭th October ২০২৬
কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ীতে সন্ধ্যায় আগুন; অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

odhikarpatra | প্রকাশিত: ২৬ October ২০২৬ ১৯:০২

odhikarpatra
প্রকাশিত: ২৬ October ২০২৬ ১৯:০২

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সারাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আইয়ুব আলী বলেন, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সারাবো থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।