odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 9th November 2026, ৯th November ২০২৬
বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী বাংলাদেশ। নারী শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি, সরেজমিনে দেখতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী সদস্যদের ভূমিকা দেখতে বিপসটে এডিনবরার ডাচেস

odhikarpatra | প্রকাশিত: ৯ November ২০২৬ ১৭:০৮

odhikarpatra
প্রকাশিত: ৯ November ২০২৬ ১৭:০৮

অধিকারপত্র ডটকম,বিশেষ প্রতিবেদক :

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬: জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান এবং নারী শান্তিরক্ষীদের ভূমিকা সরেজমিনে দেখতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস সোফি, ডাচেস অব এডিনবরা।

সোমবার  তাঁর এই সফরে বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশি নারী সদস্যদের অবদান এবং তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান ডাচেস।

ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ। এ কার্যক্রমে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ও ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিপসট পরিদর্শনের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ, নেতৃত্ব এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিষ্ঠায় তাঁদের অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

উল্লেখ্য, সোফি, ডাচেস অব এডিনবরা ৯ থেকে ১১ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

তথ্যসূত্র: ব্রিটিশ হাইকমিশন, 

 

 

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী বাংলাদেশ। নারী শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা সরেজমিনে দেখতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি, ডাচেস অব এডিনবরা।

#DuchessOfEdinburgh #Bangladesh #BIPSOT #UNPeacekeeping #WomenPeacekeepers #Odhikarpatra #অধিকারপত্র