odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd February 2026, ৩rd February ২০২৬
শিগগিরই পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণ করা হবে

শ্রমিকদের" অধিকার" সমন্নুত রাখতে শ্রমিকদের বেতন কাঠামো শীগ্রই পূনর্গঠন করা হবে: প্রধান মন্ত্রী।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ July ২০১৮ ১৯:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ July ২০১৮ ১৯:৩৯

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের মাধ্যমে দেশের অন্যান্য শ্রমিকদের সঙ্গে পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতনও শিগগিরই পুনর্নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি করে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের মজুরি ও ভাতা নির্ধারণের জন্য ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’ গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পোশাক শিল্পের শ্রমিকদের বেতনও শিগগিরই পুনর্নির্ধারণ করা হবে।’
আজ সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আনোয়ারুল আবেদীন খানের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট রফতানি আয়ের ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এটি দেশের অর্থনীতিতে আয়ের অন্যতম প্রধান খাত।
তিনি বলেন, ২০২১ সাল নাগাদ এ খাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২০১৫-১৮ মেয়াদে গৃহীত রফতানি-আমদানি নীতির ধারাবাহিকতায় ২০১৮-২১ মেয়াদের জন্য অনুরূপ নীতি প্রণয়নের পদক্ষেপ নেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা নির্ধারণের পদক্ষেপসমূহ হচ্ছে- তৈরি পোশাক রফতানির বিদ্যমান বাজার সুসংহত ও সম্প্রসারণের লক্ষ্যে নতুন নতুন বাজার অনুসন্ধানের অংশ হিসেবে ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চিলি এবং রাশিয়াসহ অপরাপর উন্নত দেশে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপনে আর্থিক ও বিভিন্ন ধরনের উৎসাহ দেয়া হচ্ছে এবং বর্তমানে চাকরি নেই কিন্তু ভবিষ্যতে এ খাতে কাজ করতে যাচ্ছে এমন যুব শ্রেণি এবং এ খাতের দক্ষ মিড লেভেল ম্যানেজার সংকট দূর করতে প্রশিক্ষণ নীতিমালা ও মডিউল প্রণয়নের কাজ হাতে নেয়া হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: