odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd June 2026, ২২nd June ২০২৬

বাদল ফরাজিকে মুক্ত করতে রিটের আদেশ কাল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ July ২০১৮ ১৭:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ July ২০১৮ ১৭:১৫

 

বিনা অপরাধে ভারতের কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার পর অবশেষে দেশে ফিরিয়ে আনা বাদল ফরাজিকে কারামুক্ত করতে (বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি) রিটের আদেশের জন্য কাল বুধবার দিন ধার্য করেছে হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।
বিনা অপরাধে ভারতের কারাগারে প্রয় ১০ বছর বন্দি থাকার পর দেশে ফিরিয়ে আনা বাদল ফরাজিকে কারামুক্ত করতে গত ৮ জুলাই হাইকোর্টে রিট দায়ের করা হয়।
হাইকোর্টের দুই আইনজীবী হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার কাউছার সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে তাকে মুক্তি দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব ও আইজি প্রিজনকে বিবাদী রেসপনডেন্ট করা হয়েছে।
রিট পিটিশনার আইনজীবী জানান, বাদল ফরাজি নির্দোষ। তাকে ফিরিয়ে আনা হলেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) রাখা হয়েছে। নির্দোষ ব্যক্তিকে কেন কারাগারে রাখা হবে- তাই তার বিষয়ে প্রকাশিত সংবাদ আদালতে নজরে আনা হয়েছিল। এরপর এ হাইকোর্ট বেঞ্চ আমাদেরকে এ বিষয়ে রিট করতে বলেছেন। আমরা রিট দায়ের করেছি।
৬ জুলাই বিকেল ৪টা ২০মিনিটে জেট এয়ারের একটি ফ্লাইটে বাদলকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দেশের প্রতিনিধিদল। এরপর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই বন্দি রয়েছেন বাদল ফরাজি।



আপনার মূল্যবান মতামত দিন: