odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

এশিয়ান গেমস থেকে সড়ে দাঁড়ালেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন ভারোত্তোলোক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ August ২০১৮ ২৩:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ August ২০১৮ ২৩:১১

 

 

এশিয়ান গেমসে ভারোত্তোলনে স্বর্ণ জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে ভারতের। নারীদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে বিশ্ব চ্যাম্পিয়ন মিরাবাই চানু এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী এই ভারোত্তোলোক পিঠের ইনজুরির কারণে আসন্ন এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন।
ভারতীয় ভারত্তোলোন ফেডারেশনের সেক্রেটারী সাহদেব যাদব বলেছেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত দু:খের একটি সংবাদ। তাকে নিয়েই আমাদের মূল ভরসা ছিল। স্বর্ণ জয়ের তালিকায় সেই আমাদের মূল খেলোয়াড় ছিল।’
নভেম্বরে তুর্কেমেনিস্তানে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশীপের কারণে চানু কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেনা বলে যাদব নিশ্চিত করেছেন। ২০২০ টোকিও অলিম্পিকের প্রস্তুতির শুরুটা হবে এই বিশ্ব চ্যাম্পিয়নশীপ দিয়েই।
২৩ বছর বয়সী চানু ২০১৪ সালের গ্ল্যাসগো কমনওয়েলথ গেমসের ৪৮ কেজি ওজনশ্রেণীতে রৌপ্য পদক জিতেছিলেন। এরপর ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জয়ের পরে এপ্রিলে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন।
আসন্ন এশিয়ান গেমসে ভারত ৫৪০এরও বেশি খেলোয়াড় ইন্দোনেশিয়ায় প্রেরণ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: