odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬
নির্বাচন বিষয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোন প্রয়োজন নেই

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবেঃ তোফায়েল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ August ২০১৮ ২২:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ August ২০১৮ ২২:১৫

কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র সঙ্গে সংলাপের কোন প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সব দলের অংশগ্রহণে এবারের জাতীয় নির্বাচন আবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে । কোন দল যদি সে নির্বাচনে না আসে তবে সরকারের কিছু করার নেই।
মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানানোর জন্য তার বাসভবনে গিয়েছিলেন। তখন খালেদা জিয়া সৌজন্যমূলক আচরণ করেননি। তাদের কাছে ভালো আচরণ প্রত্যাশা করা যায় না।
তোফায়েল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর মত সামর্থ্য বিএনপি’র নেই। গত ৯ বছর এই দলটা রাজপথে কোন আন্দোলন করতে পারেনি। তারপরেও যদি বিএনপি নির্বাচন বানচাল করতে চায়, জনগণ এর জবাব দেবে।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন



আপনার মূল্যবান মতামত দিন: