odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd February 2026, ৩rd February ২০২৬

সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ October ২০১৮ ২১:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ October ২০১৮ ২১:৩১

সৌদি আরব সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি শুরু হবে।

সৌদি বাদশাহ ও পবিত্র দুই মসজিদের জিম্মাদার সালমানের আমন্ত্রণে সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে পৃথক বৈঠক করেন।

পরে শেখ হাসিনা হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং পবিত্র ওমরা পালন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী বুধবার রিয়াদে কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ সৌদি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এক সভায় যোগ দেন। অনুষ্ঠানে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।

শেখ হাসিনা রিয়াদের কূটনৈতিক এলাকায় নিজস্ব ভূমিতে নির্মিত বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের চ্যান্সরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: