odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬

জোটের মধ্যে ফাটল নেইঃকাদের

gazi anwar | প্রকাশিত: ৮ January ২০১৯ ১৯:০২

gazi anwar
প্রকাশিত: ৮ January ২০১৯ ১৯:০২

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই।




১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নতুন মন্ত্রিসভায় পুরনো অনেকে বাদ পড়া এবং নতুনদের জায়গা হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে, বাদ পড়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রীত্বের আলাদা আলাদা সত্ত্বা আছে। আমি মনে করি না বাদের কোনো ব্যাপার আছে এখানে, বাদের কোনো ব্যাপার নেই কাজের রূপান্তর হয়েছে মাত্র।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন। ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব।