odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd February 2026, ৩rd February ২০২৬

শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যের কমিটি গঠন সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে

gazi anwar | প্রকাশিত: ১৮ February ২০১৯ ০১:০৮

gazi anwar
প্রকাশিত: ১৮ February ২০১৯ ০১:০৮

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৭ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে তিন মন্ত্রীর সমন্বয়ে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, ‘হতাশ হবেন না। সাময়িক কিছু সমস্যায় আছি।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন: