odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd February 2026, ৩rd February ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ February ২০১৯ ১৪:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ February ২০১৯ ১৪:৫৮

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে পৃথক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করে। খবর বাসসের

শোক বার্তায় রাষ্ট্রপতি এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা  করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের আশু সুস্থতাও কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী এই ঘটনায় আহতদের যথযথ চিকিৎসা দেয়া ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টা মসজিদের পাশে হাজী ওয়াহেদ মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের আরও চারটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে ৭৬ জন নিহত হয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: