odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

আজ সকাল ১০টায় বার্ন ইউনিটে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ February ২০১৯ ০৯:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ February ২০১৯ ০৯:৫১

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন। আহতদের মধ্যে অনেককে ঢামেক হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারারাত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সারারাত জেগে উদ্ধার কাজ তদারক করেছেন। এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: