odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬
সিরাজদিখানে আল্লাহকে অবমাননাকারী ফয়েজউল্লাহ গংদের গ্রেফতার ও ফাঁসির দ্বাবীতে বিক্ষোভ মিছিল

ফেইসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাস, টানা দুই দিনেও থামেনি উত্তেজনা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ April ২০১৯ ২০:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ April ২০১৯ ২০:৫১


ফেইসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাস, টানা দুই দিনেও থামেনি উত্তেজনা
সিরাজদিখানে আল্লাহকে অবমাননাকারী ফয়েজউল্লাহ গংদের গ্রেফতার ও ফাঁসির দ্বাবীতে বিক্ষোভ মিছিল

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আল্লাহকে অবমাননাকারী ফয়েজউল্লাহ গংদের গ্রেফতার ও ফাঁসির দ্বাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলার বালুরচর চৌরাস্তায় স্থানীয় ধর্মপ্রান মুসল্লিদের আয়োজনে বিক্ষোভ মিছিল অংশগ্রহন করে মুসলিম ধর্মীয় সংগঠন ও মসজিদ মাদ্রাসার প্রায় পাঁচশতাধীক মানুষ। এসময় তারা আল্লাহকে অবমাননাকারী ফয়েজউল্লাহ গংদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দ্বাবী জানান। পরে বাইতুল আমান জামে মসজিদে প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় আলেম সমাজ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। তিনি বলেন, ফয়েজ জাহাঙ্গীরের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লাইভে গিয়ে এলাকাবাসী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে এবং তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তারপরও যদি তিনি এধরনের ধর্ম বিরোধী কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৭১০৪৭১৯৪৭
তারিখ-০৭/০৪/২০১৯ খ্রিঃ।

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: