odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 4th February 2026, ৪th February ২০২৬

ধানখেতে আগুন : তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

Akbar | প্রকাশিত: ২২ May ২০১৯ ১৫:১৮

Akbar
প্রকাশিত: ২২ May ২০১৯ ১৫:১৮

ঢাকা: ধানের ন্যায্যমূল্য না পেয়ে খেতে আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘এখানে ঘটনাগুলো স্যাবোটেজ কি না, কোনোভাবে এটা সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য কেউ করেছে কি না, এভাবে আগুন জ্বালিয়ে ধানখেতে, এসব ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন, এটা তদন্ত করে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী। দলীয়ভাবেও আমরা খোঁজ-খবর নেব।’

তিনি বলেন, ‘সমস্যার বাস্তবসম্মত সমাধান করতে হবে। একটা সমস্যা হয়েছে, আগুন জ্বালিয়ে, ধান পুড়িয়ে এ সমস্যার সমাধান তো হবে না। এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকার এখানে আন্তরিক। সরকার কখনো চাইবে না আমাদের কৃষির মেরুদণ্ড যে কৃষকেরা তারা ক্ষতিগ্রস্ত হোক। কৃষকদের স্বার্থবিরোধী, কৃষকবান্ধব সরকার কখনো করবে না। শেখ হাসিনা সরকার এ ব্যাপারে আন্তরিক। এসব বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এখানে যে সমস্যার উদ্ভব হয়েছে, এর বাস্তবসম্মত সমাধানে উদ্যোগী সরকার।’

সম্প্রতি ধানের কম দাম নিয়ে দেশের কয়েকটি স্থানে ক্ষেতে আগুন দেওয়ার ঘটনার পর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে দু’একজন ভাবাবেগে আগুন দিয়েছে। আর সরকারের পক্ষ থেকে ধান কেনা কর্মসূচিও শুরু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: