odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

odhikar patra | প্রকাশিত: ৯ August ২০১৯ ০৮:৩০

odhikar patra
প্রকাশিত: ৯ August ২০১৯ ০৮:৩০

পবিত্র হজ পালনে বিভিন্ন দেশ থেকে সৌদি পৌঁছেছেন লাখ লাখ হজযাত্রী। বর্তমানে ১৮ লাখ হজ পালনার্থী মক্কায় অবস্থান করছেন। মঙ্গলবার (০৬ আগস্ট) বাইরের দেশ থেকে হজ ফ্লাইট সমাপ্ত হয়েছে। তবে দেশীয় হজযাত্রী আগমন অব্যাহত রয়েছে।

 বৃহস্পতিবার (০৮ আগস্ট) এশার নামাজ আদায় করে মিনার উদ্দেশে রওনা হন হজযাত্রীরা। মিনা মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত। শুক্রবার (০৯ আগস্ট) সারাদিন মিনায় অবস্থান করে রাতেই আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন তারা। ১০ আগস্ট (শনিবার) আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে দেওয়া হবে হজের খুতবা।

হজের খুতবা শেষে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। সেখানে তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থানের পর শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য প্রস্তুতি নেবেন পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়া মুসল্লিরা। 

ওইদিন ফজরের নামাজ শেষে বড় জামারায় (প্রতীকী বড় শয়তান) পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন তারা। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন তারা। 



আপনার মূল্যবান মতামত দিন: