odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

চাপাতি পেটে ঢুকে শিশুর মৃত্যু গরু কোরবানীর সময়

odhikar patra | প্রকাশিত: ১২ August ২০১৯ ২৩:২০

odhikar patra
প্রকাশিত: ১২ August ২০১৯ ২৩:২০

 

  মাদারীপুরে গরু কোরবানীর  সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে চাপাতি ছুঁটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার সময় সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিলো। মৌমিতার মৃত্যুতে পরিবারে এখন শোকের মাতম।

দুখখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারী জানান, বাড়ির লোকজন গরু জবাই করছে, পরে রগ কাটার সময় গরুটি দাপাদাপি করতেছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছোড়া ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, মৌমিতার পেটের ভেতর থেকে শুরু করে আঘাত ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই ওই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

 প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু কোরবানি করছিল। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিলো। এক পর্যায়ে  কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুঁটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন ওই শিক্ষার্থীকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকেও কোন অভিযোগ দেয়নি। তবে, বিষয়টি খুবই দুঃখজনক।



আপনার মূল্যবান মতামত দিন: