odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

ডিএসইএক্স সাড়ে ৫ হাজারের দিকে

Admin 1 | প্রকাশিত: ১৬ January ২০১৭ ০১:০৬

Admin 1
প্রকাশিত: ১৬ January ২০১৭ ০১:০৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ব্যাপক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২২ পয়েন্টে অবস্থান করছে। এই ধারাবাহিকতাই সূচক আর ৬৮ পয়েন্ট বাড়লেই সাড়ে ৫ হাজারের ঘরে পৌঁছে যাবে। এদিকে রোববার লেনদেনেও বড় ধরনের উত্থান হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে এক হাজার ৬৫৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৪২ কোটি  ২৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে এক হাজার ৪১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৩৪ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১০৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।



আপনার মূল্যবান মতামত দিন: