odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th August 2026, ১০th August ২০২৬

জাপানের সহায়তা চেয়েছে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে

odhikar patra | প্রকাশিত: ৪ September ২০১৯ ২১:২৪

odhikar patra
প্রকাশিত: ৪ September ২০১৯ ২১:২৪

 

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০১৯ বুধবার  : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিরাপত্তা ও মযার্দার সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জাপানের সহায়তা চেয়েছেন। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা যায়।
শাহরিয়ার আলম চতুর্থ ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনের পাশাপাশি মালেতে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবের সঙ্গে এক বৈঠকে এ সহায়তা চান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
তিনি চলতি বছরের প্রথম দিকে জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর খুবই ফলপ্রসু হওয়ায় সে দেশটিকে ধন্যবাদ জানান। টোকিওতে গত মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম দক্ষ অভিবাসীর জন্য বাংলাদেশকে তালিকা ভূক্ত করায় জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে চুক্তি অনুযায়ী এমওইউ বাস্তবায়নে দুই সরকারই ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করা হয়।
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোলি আর্টিজানে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ মেট্রো রেল ষ্টেশনের নাম হোলি আর্টিজানের ঘটনায় নিহতদের নামে রাখার সিদ্ধান্ত নেয়্ায় তার দেশ খুশি। উভয় দেশই সময় মতো ওডিএ বাস্তবায়নে একমত হয়েছে।
শাহরিয়ার যমুনা নদীর ওপর রেলওয়ে সেতু নিমার্ণে জাপানের সহযোগিতা কামনা করলে জাপানের পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাস ব্যক্ত করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আইওসি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করেছে।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: