মো: এনায়েত হোসেন নোয়াখালী জেলা প্রতিনিধিঃ করোনার বিস্তার রোধে আজ রবিবার বিকেলে হাতিয়া উপজেলাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সাধারণ মানুষকে সরকার নির্দেশিত লকডাউন মেনে চলার জন্য পরামর্শ দেন এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব কান্তি রুদ্র জানান,নিউ মার্কেট ও সুপার মার্কেট এবং ওছখালী বাজারে বিভিন্ন দোকানে ক্রেতাদের মাস্ক না থাকায় পাঁচ দোকানিকে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন,মাস্ক ছাড়া যদি কোনো ক্রেতা দোকানে প্রবেশ করে তাহলে দোকানদার থেকে জরিমানা করা হবে।হাতিয়াতে করোনা সংক্রমণ রোধে লকডাউন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
