odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 4th February 2026, ৪th February ২০২৬

‘আমি রোজা রেখেছি ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো’

| প্রকাশিত: ৯ April ২০২২ ০৩:২৫


প্রকাশিত: ৯ April ২০২২ ০৩:২৫

কক্সবাজার সদরে ইফতার কিনে বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে মোর্শেদ আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সেচ প্রকল্পের ইজারা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

গতকার বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন। তিনি বলেন, এঘটনায় হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। নিহত মোর্শেদ আলী ওরফে মোর্শেদ বলী (৩৮) পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মাস্টার ওমর আলীর ছেলে।

জানা যায়, ‘আমি রোজা রেখেছি, একটু পর ইফতার করবো। বেশি ক্লান্ত লাগছে, ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ এমন আকুতি জানিয়েও রেহাই পেলেন না মোরশেদ আলী।

মোরশেদের ভাই জয়নাল আবেদীন, আইনজীবী জাহেদ আলী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভাই মোরশেদ ইফতারি কিনতে চেরাংঘর বাজারে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠীর অন্তত ১৫-২০ জন লোক লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে মোরশেদের উপর হামলে পড়ে। হঠাৎ হামলা ও রোজায় ক্লান্ত মোরশেদ হতবিহবল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন তিনি (মোরশেদ)- হামলাকারীদের বলছিলেন, সারাদিনের রোজায় বেশি ক্লান্ত- মারতে চাইলে ইফতারের পর মারিও। রোজায় ক্লান্ত, ইফতারের সময় দেওয়ার আকুতিতেও হামলাকারীদের মন গলেনি।

তারা মোরশেদকে মাটিতে ফেলে মধ্যযুগীয় কায়দায় প্রায় ২০মিনিট উপর্যুপরি আঘাতের পর চলে যায়। হামলাকারীরা স্থানীয় ভাবে চিহ্নিত অপরাধী হওয়ায় কেউ তাদের বাঁধা দিতে আসেনি।

পরে স্থানীয়রা মুমূর্ষু মোরশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিওতে স্থানান্তর করার পর সেখানকার চিকিৎসকরা রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: