odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd February 2026, ৩rd February ২০২৬

তানোরে ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৩ April ২০২৩ ০৬:২০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৩ April ২০২৩ ০৬:২০

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল(১২এপ্রিল) বুধবার বিকেলে কামারগাঁ ইউনিয়নের পরিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান,কামারগাঁ ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রামানিক,কামারগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক নির্মল কুমার সরকার,আওয়ামী লীগ নেতা মুনসেফ আলী, প্রভাত মৃধা,মেম্বার লুৎফর রহমান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট প্রমূখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: