odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত একাধিক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ May ২০২৩ ২১:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ May ২০২৩ ২১:৩১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে ডালাসের কাছে অ্যালেন প্রিমিয়াম আউটলেটে এ ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। । তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

অপারেশন অ্যাডমিনিস্ট্রেটর জোশুয়া ডব্লিউ বার্নওয়েল জানান, তিনি কমপক্ষে ৩০টি গুলির শব্দ শুনেছেন। মাটিতে প্রায় ৬০ রাউন্ড গুলি দেখেছেন।