odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

রোমাকে হারিয়ে সপ্তম শিরোপা সেভিয়ার

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১ June ২০২৩ ১৬:৪৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১ June ২০২৩ ১৬:৪৪

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রোমাকে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলেছে সেভিয়া। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও খেলার ফলাফল থাকে ১-১। পরে টাইব্রেকে রোমাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ ক্লাব সেভিয়া।

ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেভিয়া আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি উঁচিয়ে ধরেছিল। 

ফাইনালে শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা।

অন্যদিকে, রোমার কোচ জোসে মরিনিয়ো ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই পেয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।